তৌহিদেরি মুর্শিদ আমার-লিরিক্সঃ
তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম।
ঐ নাম জপলেই বুঝতে পারি খোদায়ী কালাম
মুর্শিদ মোহাম্মদের নাম॥
ঐ নাম জপলেই বুঝতে পারি খোদায়ী কালাম
মুর্শিদ মোহাম্মদের নাম॥
ঐ নামেরি রশি ধরে যাই আল্লার পথে,
ঐ নামেরি ভেলা ধ'রে ভাসি নূরের স্রোতে,
ঐ নামেরি বাতি জ্বেলে দেখি আরশের মোকাম।
মুর্শিদ মোহাম্মদের নাম॥
ঐ নামের দামন ধ'রে আছি আমার কিসের ভয়,
ঐ নামের গুণে পাব (আমি) খোদার পরিচয়,
তাঁর কদম মোবারক যে আমার বেহেশতী তাঞ্জাম।
মুর্শিদ মোহাম্মদের নাম॥
Towhideri Murshid Amar-Gojol Lyrics:
Towhideri Murshid amar Mohammader Naam
Oi nam jople e bhujte pari khodaye kalam
Murshid Mohammader Naam
Song Credit:
গানঃ তৌহিদেরি মুর্শিদ আমার
শিল্পীঃ অজানা
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
গানের ধরনঃ ইসলামিক গজল
ভাষাঃ বাংলা
